রাজধানীর তেজগাঁও র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-০৫ ১২:৪২:৫৩


রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন নাইম  (৩৫) ও জামাল (৩৮)। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে র‌্যাব সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাড়ে ৬টার দিকে তাদেরকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব ২ এর (এসআই) মোস্তফা কামাল  জানান, তেজগাঁও সাতরাস্তায় এলাকায় র‍্যাবের চেক পোস্ট ছিল। ডাকাত দলের সদস্যরা ছোট পিক-আপ গাড়িতে করে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় চেকপোস্ট লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র‍্যাব পাল্টা গুলি করলে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যায়।

ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো যাবে বলে ওই কর্মকর্তা জানান।