উন্নয়নের নামে জীবন ধ্বংস করতে দেওয়া যাবেনা: বাপা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৪-০৮ ১৩:১৭:০৭
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত যায়গা কে ধ্বংস করতে দিবোনা। এমনটি জানিয়েছেন বাপা’র সহ সভাপতি বিশিষ্ট লেখক বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ।তিনি বলেন,উন্নয়নের নামে জীবন ধ্বংস করতে দেওয়া যাবেনা।
আজ সোমবার (৮ এপ্রিল) ডিআরইউ তে এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন কারী সংগঠন (বাপা)।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ বলেন, যশোর বেনাপোল মক্তি যুদ্ধের সবচেয়ে স্মৃতি বিজরিত স্থান। মুক্তি যুদ্ধের সময় এখানে শত শত শিশু ও নারী পুরুষ আশ্রয় নিয়েছে এবং অনেকেই এই পথ দিয়ে ভারতে চলে গেছে। সেই রাস্তার দু পাশে সারি সারি গাছ আজও মুক্তি যুদ্ধের ইতিহাসের স্বাক্ষি হয়ে দাড়িয়েছে। কিন্তু একটি কু চক্রি মহল রাস্তা করার নামে শত শত গাছ কেটে ফেলছে, যা আমাদের পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাপা’র সহ সভাপতি রাশেদা কে চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ও হাইকোর্ট এর নির্দেশ চরম অবমাননা করে গাছ কেটে ফেলা হচ্ছে। এমন কুচক্রি মহলের শাস্তি দাবি জানাচ্ছি।
পরিবেশবিদ ও লেখক অধ্যাপক মোঃ আমিরুল আলম খান বলেন, রাস্তার উভয় পাশে ৬০-৭০ ফুট সরকারি যায়গা রয়েছে প্রয়োজনে সেখান দিয়ে রাস্তা করা যায়। কিন্তু তা না করে কেন গাছ কেটে নিজেদের মানিব্যাগ ভারি করছেন। একটা দেশের বনভুমি ২৫ শতাংশ থাকার দরকার সেখানে আমাদের আছে মাত্র ৮ শতাংশ। সুতরাং গাছ কেটে আমরা নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিতে পারিনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভূগোল পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম। সাবেক সাধারন সম্পাদক (বাপা) জনাব মহিদুল হক খান।
বক্তারা বলেন, গাছ না কেটে পুরনো রাস্তার পাশে দিয়েই নতুন রাস্তা করা হোক। সবুজ বনানি রক্ষা করা হোক।
অনুষ্ঠান আয়েোজন করেন যশোর বেনাপোল সড়ক ও গাছ রক্ষা সমন্ময় কমিটি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













