দুদক তিতাসের ২২ খাতে দুর্নীতির প্রমাণ পেয়েছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১৭ ১৪:০৬:২২
দুর্নীতি দমন কমিশন(দুদক)গ্যাস বিতরণকারী সংস্থা তিতাসের ২২টি খাতে দুর্নীতির প্রমাণ পেয়েছে । অবৈধ সংযোগ, মিটার টেম্পারিংসহ এসব খাতের অভিযোগগুলো তদন্ত করবে মন্ত্রণালয়।
অনুসন্ধান শেষে বুধবার(১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান।
এসময় মন্ত্রী বলেন, ‘অভিযোগগুলো আরও তদন্ত করবে মন্ত্রণালয়। জড়িতদের ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।’
তিতাসের বিভিন্ন কাজে বেশ কিছু অনিয়মের অভিযোগ ওঠে। আর সেসব অভিযোগ খতিয়ে দেখতে কয়েক মাস ধরে কাজ করছিলো দুদকের একটি তদন্ত টিম।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













