আইন সরকারি ও বিরোধী দল দেখে না, সবাই সমান : গণপূর্তমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৮ ১৪:৫৫:১৬


কেউ আইনের উর্ধ্বে নয়, আইনের চোখে ধনী-গরীব সবাই সমান। আইন সরকারি দল ও বিরোধী দল দেখে না। বলেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম

অসহায় মানুষের জন্য বর্তমান সরকার লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহয়তা প্রদান করছে। এসব কিছু সম্ভব হয়েছে জাতির জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার অবদানে।

আজ রবিবার পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের বিচার বঞ্চিত মানুষের বেদনায় যাদের হৃদয়ের রক্তক্ষরণ হয় তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনা। অপরাধী যিনি হবেন তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি কোন পরিচয় থাকতে পারে না। তার পরিচয় হওয়া উচিত তিনি অপরাধী।