২ কোম্পানির বোর্ড সভা আজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৫ ১১:১০:০৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিকাল ৫টায় এবং পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। উভয় কোম্পানির বোর্ড সভা ৩০ জুন ২০১৯ (জানুয়ারি-জুন) সমাপ্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
আগের বছর একই সময়ে অর্থাৎ ২০১৮ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ১.০৪ টাকা।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












