কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৯-০৪ ১২:৩৫:৩৬
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
বুধবার ( ৪ সেপ্টেম্বর ২০১৯ইং) সকাল সোয়া ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় এ বৈঠক শুরু হয়ে দুপুর ১২টার কিছু আগে শেষ হয়।
সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ রাষ্ট্রদূত, কানাডার উপ-রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা।
জানা গেছে, বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা গণমাধ্যমকে বলেন, দেশের বর্তমান রাজনেতিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














