আসুন পার্টিকে ভাঙন থকেে রক্ষা করি: রওশন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৯-০৫ ১৫:৪৬:০৮
‘পার্টিতে কী হচ্ছে? জাতীয় পার্টি কি আবার ভাঙতে যাচ্ছে? অতীতে কিন্তু জাপা ভেঙেছে। আসুন সবাই মিলে পার্টিটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করি।’
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০১৯ইং) রাজধানীর গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সংবাদ সম্মেলনে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা দেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একই সঙ্গে ছয় মাসের মধ্যে কাউন্সিলের ঘোষণা দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আজ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ।
সংবাদ সম্মেলনে সিনিয়র নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোহেল রানা, সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, মজিবুল হক চুন্নু, নাসিম ওসমান, ফখরুল ইমাম, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ ও সফিকুল ইসলাম সেন্টু।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














