সৃষ্টিকর্তা নেমে আসলেও শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়:তুরিন আফরোজ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-০৫ ১৮:৩৭:৫৪
পৃথিবীর কোথাও শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না ।স্বয়ং সৃষ্টিকর্তাও নেমে আসলে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার তুরিন আফরোজ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০১৯) জাতীয় প্রেসক্লাবে “সার্ক মানবাধিকার ফাউন্ডেশন” আয়োজিত ইলেকশন মনিটরিংফোরাম এর তত্ত্বাবধায়নে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশী পর্যাবেক্ষক ও বিশিষ্ট জনদের অভিমত” শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে অক্ষম বানানোর চেষ্টা করার মানে কী? শুধু মাত্র ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অভিযোগ করলেই হবে না। তারা কোন বুথে কি হলো সেটা প্রকাশ না করে, ধারনার উপর কথা বললেই হবে না।
তিনি আরো বলেন, টিআইবি যে অনিয়ম হয়েছে বলেছে, সেখানে কি মামলা করা হয়েছে? সেখানে কয়টি বুথে অনিয়ম হয়েছে ?
আলোচনা সভায় অন্নান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্র্রপেসর ড. এম হাবিবুর রহমান,নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব:) আব্দর রশিদ সহ আরো অনেকে। আলোচনা সভায় ভারত ও নেপালের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














