গরুর মাংসের দাম কমানো সম্ভব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৯ ১৭:০৫:২৩
অ্যানিম্যাল হেলথ কোম্পনি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. নজরুল ইসলাম বলেন ,আমাদের পক্ষে মাংসের দাম কমানো সম্ভব। যদি সরকার গরুর খাদ্যের দাম কমাতে সক্ষম হয়।
তিনি বলেন,আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি , তার মধ্যে মাংসের দাম কমানো একটি।ক্রমান্বয়ে আমরা মাংসের দাম কামাতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।
বাংলাদেশ ডেইরি ফর্ম অ্যাসোসিয়েশনের জেনেরাল সেক্রেটারী শাহ ইমরান বলেন,গরুর প্রধান খাদ্য গম ও ঘাস । আমাদের দেশে বর্তমানে গম উৎপাদন কমে গেছে যার কারণে আমরা এখন গরুর প্রধান খাদ্য হিসেবে ভূট্রা ব্যাবহার করে থাকি। আমাদের দেশে বর্তমানে ভূট্রা উৎপাদন হয় ৩৮ লক্ষ মেট্রিক টনেরও বেশি।দুই চার বছর আগেও আমরা গমের ভূষি ক্রয় করেছি ৬০০-৭০০ টাকায় । আর এখন গমের ভূষি ক্রয় করতে হয় ১২০০-১৪০০ টাকায়।এটা কেন হচ্ছে ?কার কারণে এতো বেশি দামে গরুর খাদ্য ক্রয় করতে হচ্ছে? এটার সমাধান করলেই আমরা গরুর মাংসের দাম কমাতে সক্ষম হবো বলে আমি মনে করি।
ভেট এক্স এর জেনেরাল সেক্রেটারী ডা. সাইফুল বাশার বলেন, ভারতে ৩০০ টাকায় মাংস পাওয়া যায়, অ্যামেরিকায় ৪০০ টাকার কমে মাংস পাওয়া যায় , ব্রাজিলে ৩০০ টাকার কমে মাংস পাওয়া যায়।কিন্তু আমাদের দেশে প্রায় ৬০০ টাকায মাংস ক্রয় করতে হয় । তার কারণ হলো গরু ক্রয় করার পরেও ব্যাবসায়িরা রাস্তায় বিভিন্ন চাঁদাবাজ ও পুলিশকে চাঁদা দিয়ে গরু গন্ত্যবে নিত হয় । যার কারণে তারা চাইলেও কম দামে মাংস বিক্রি করতে পারে না ।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের জেনেরাল মেনেজার ডা. শরীফ আহমেদ চৌধুরী বলেন,গরুর মাংসের দাম বেশী হলেও মুরগীর মাংসের দাম কম কারণ মুরগী ২ কেজী খাদ্য গ্রহণ করে মাংস দেয় ১ কেজী । আর গরু ৮-৯ কেজী খাদ্য গ্রহণ করে মাংস দেয় ১ কেজী । যার কারণে গরুর মাংসের দাম বৃদ্ধি । তবে খাদ্যের দাম কমানো সম্ভব হলে মাংসের দাম কমানো সম্ভব।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














