সানবিডি/ঢাকা/এসআই

ঢাকা-ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-১৭ ১১:৪৭:০৬


ময়মনসিংহ শহরের কেওয়াটখালী রেলক্রসিংয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ঢাকা রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০১৯ ) সোয়া ১১টার দিকে ওই বগি লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম।