ছাত্রদল সভাপতির ফেসবুক আইডি হেক
:: আপডেট: ২০১৯-০৯-২৬ ১৮:৪৮:২৮
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নব নিযুক্ত সভাপতি ফজলুর রহমান খোকনের ফেসবুক আইডি হেক করা হয়েছে।গত ১৮ই সেপ্টেম্বর ছাত্রদলের নির্বাচনের পর থেকে আইডিটি হেক হয়েছে। এখন পর্য্ন্ত আইডিটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ছাত্রদলের নব নিযুক্ত কেন্দ্রীয় সভা্পতি ফজলুর রহমান খোকন সানবিডিকে বলেন, আমার পার্সোনাল আইডিটি হেক হয়েছে।বর্তমানে আমার কোন ফেসবুক আইডি নেই।
তিনি সানবিডিকে বলেন, আমার পূর্বের আইডিতে কোন তথ্য দেখে কেউ যাতে বিভ্রান্ত না হয় ।সকলকে শতর্ক থাকার আহবান জানিয়েছে ছাত্রদলের নব নিযুক্ত কেন্দ্রীয় সভাপতি।
তিনি সানবিডিকে একান্ত সাক্ষাৎকারে আরো বলেন, আমার নামে বর্তমানে ২০ টির মতো আইডি আছে । এ আইডি গুলো থেকে আমার নামে বিভিন্ন প্রকার বিভ্রান্তি চড়াচ্ছে। কিন্তু এ আইডির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














