লিন্ডে বিডির ইপিএস বেড়েছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২২ ২০:০৩:০২
পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
কোম্পানি সূত্র মতে, (জুলাই-সেপ্টেম্বর ১৯) শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১৯ টাকা ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১৩ টাকা ৬৮ পয়সা। এ হিসাবে ইপিএস বেড়েছে।
আর চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৬ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪৪ টাকা ২৩ পয়সা।
কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১২ টাকা ৫৫ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














