আলহাজ্ব টেক্সটাইলের বোর্ড সভা ২২ জুলাই
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৭-১৬ ১১:০৩:০১
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডেরপরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক ও ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
একই সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














