এলআর গ্লোবালের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১১ ১৬:৫৭:৫৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত এলআর গ্লোবাল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১০.৫৯ টাকা।

ফান্ডটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

চাকরির সব খবর জানতে লাইক দিতে পারেনসানবিডি জব’স পেজ

সানবিডি/ঢাকা/এসআই