ন্যাশনাল টির ইপিএস ও এনএভি সংশোধন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১২ ১৩:২৭:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টি লিমিটেড ৩০ জুন,২০১৯ সমাপ্ত হিসাব বছরের ইপিএস ও এনএভি সংশোধন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির সংশোধিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৬৭ পয়সা। এর আগে কোম্পানিটির পর্ষদ সভায় ইপিএস ২০ টাকা ২৪ পয়সা অনুমোদন হয়। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭৪ টাকা ৬৬ পয়সা। এনএভি আগে ছিলো ১৭৪ টাকা ২৪ পয়সা। এছাড়া আগের প্রকাশিত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

সানবিডি/এসকেএস