এপেক্স ফুটওয়্যারের এজিএম অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১২ ১৫:৩৯:০৭


পুঁজিবাজারের তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর লেকশোর হোটেলের লা-ভিটা হলে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ঘোষিত ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ এজিএমে শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিতে অনুমোদন করেন। সভায় কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও অন্যান্য পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী সভাপতিত্ব করেন।