৮ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১১-১৩ ১২:৩৯:১৮
পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ৮ কোম্পানি বৃহস্পতিবার লেনদেন বন্ধ রাখবে । কোম্পানিগুলো হলো: খুলনা পাওয়ার, মুন্নু জুট, ফারইস্ট নিটিং, এনভয় টেক্সটাইল, আইটিসি, এমজেএল বিডি, ম্যারিকো এবং মালেক স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১৪ নভেম্বর, বৃহস্পতিবার এসব কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
এদিকে, আগামী রোববার (১৭ নভেম্বর), এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














