এজিএমের ভেন্যু জানিয়েছে হাক্কানী পাল্প

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৩ ১৪:০১:১৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড ২৩ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৩তম এজিএম ২৬ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের হালিশার নয়া বাজার মোড়ের গ্রীন সিটি কনভেনশন হলে এজিএম অনুষ্ঠিত হবে। বাকি সব তথ্য অপরিবর্তীত থাকবে।

সানবিডি/এসকেএস