লেনদেনের শীর্ষে সোনাবাংলা ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৩ ১৫:৪৮:১৬
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনাবাংলা ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ১২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল টিউবসের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬ লাখ টাকার।
১১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে রেনেটা।
লেনদেন তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : ওয়াটা কেমিক্যাল, খুলনা পাওয়ার, গ্লোবাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, সুহৃদ, রুপালী লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














