পেনিনসুলার প্রথম প্রান্তিক প্রকাশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৪ ১৬:৩৪:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টম্বর’১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ৪১ পয়সা।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে এনএভি ছিলো ৩১ টাকা ৬৩ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














