যুবলীগের চেয়্যারম্যান শেখ পরশ, সম্পাদক নিখিল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৩ ১৬:৫৭:১৬
যুবলীগের চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক হিসেবে মাইনুল হোসেন খান নিখিলের নাম ঘোষণা করা হয়েছে। এই দুজন আগামী তিন বছরের জন্য যুবলীগের শীর্ষ দুই পদে দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৩ নভেম্বর) যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে এই দুজনের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে। এছাড়া নিখিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














