তিন হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৭ ১৪:৩৯:০২
তিন হাজার কোটি টাকার নয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন ও এমপি হোস্টেল নির্মাণসহ নয় প্রকল্পে ব্যয় হবে ৩ হাজার ২২৬ কোটি ৭৫ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী জানান, এই নয় (নতুন ও সংশোধীত) প্রকল্পে সম্পূর্ণ টাকা সরকারি অর্থায়নে ব্যয় করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














