তারা যে মঞ্চেরই হোক, বিচারের আওতায় আনা হবে: নানক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৩ ১৪:১২:৫১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তার সংগঠনের কর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যে মঞ্চের নামেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোলযোগ করা হোক না কেন, বর্তমান সরকার কাউকেই রেহাই দেবে না।
রোববার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, ‘ঢাবিকে যারা অস্থিতিশীল করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই ঢাবির পরিবেশ নষ্ট হতে দেয়া যাবে না।’
তিনি বলেন, ‘ভিপি নুরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ঢামেক হাসাপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছি।’
রোববার দুপুরে ঢাবির ডাকসু ভবনের নিজ কার্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ভিপি নুরসহ ২০ জন আহত হন। এ সময় ভিপির কক্ষের কম্পিউটার, চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














