আ.লীগের পূর্নাঙ্গ কমিটিতে চাঁদপুরের ছয় কৃতি সন্তান
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১২-২৭ ২০:০৩:৫১
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির পূর্নাঙ্গ কমিটিতে রয়েছে চাঁদপুরের ছয় কৃতি সন্তান।
শনিবার ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের ২১তম জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী ও আ’লীগের সভাপতি শেখ হাসিনার ঘোষনায় নতুন কমিটিতে স্থান পেয়েছেন চাঁদপুরের এই ছয় কৃতি সন্তান।
তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, বাবু সুজিত রায় নন্দি- ত্রান ও সমাজ সেবা সম্পাদক, এডভোকেট কাজী নাজিবুল্লাহ হিরু- আইন সম্পাদক, ড. সেলিম মাহমুদ-তথ্য ও গবেষণা সম্পাদক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া- কার্যনির্বাহী সদস্য এবং মহিউদ্দিন খান আলমগীর এমপি- উপদেষ্টা মন্ডলির সদস্য।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














