শুক্রবার রাত থেকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১২ ১৫:৩৬:৫৩
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল শুক্রবার রাত থেকে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, শুক্রবার রাত থেকে রাজশাহী রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনাসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














