ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৪-১০ ১৪:১২:২৪


করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ আবারও বেড়েছে ।এবার ছুটির মেয়াদ আরও  বাড়ানো হয়েছে। এবার বাড়ানো হলে চতুর্থবারের মতো সরকারি ছুটি বাড়ানো হবে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি। একটি বেসরকারি টেলিভিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফা পর্যন্ত ছুটি বাড়ানোর পরিকল্পনা হচ্ছে।