২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৪১২, মৃত্যু ৪৩
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-২৩ ১৪:৪৩:১৮
দেশে গত ২৪ ঘণ্টায় অর্থ্যাৎ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ৪১২ জনকে শনাক্ত করা হয়েছে।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। এছাড়া একই সময়ে মারা গেছেন আরো ৪৩ জন। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৫৪৫ জন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত ৯০ লাখ ৭৪ হাজার ৬২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৭১ হাজার ৫৯১ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪৯ লাখ ৫৩ হাজার ৮৯৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












