পুঁজিবাজারের বিশেষ ফান্ডের অবস্থা জানতে বিএসইসির চিঠি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-৩০ ২০:৪৬:০১
পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ ফান্ডের তদারকিতে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফান্ডের গঠন ও অবস্থা জানতে তালিকাভুক্ত ৩০টি কোম্পানিকে চিঠি দিয়েছে বিএসইসি।
বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সাক্ষরিত চিঠি সোমবার (২৯ জুন) বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে তারল্য সমাধানে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এলক্ষ্যে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটি ব্যাংকের জন্য ২০০ কোটি টাকার বিশেষ ফান্ড গঠনের জন্য সার্কূলার জারি করেছে।
এ বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ১১(২) অনুযায়ি, আগামি ৭ কার্যদিবসের মধ্যে ফান্ড গঠন ও বিনিয়োগের তথ্য জানানোর জন্য বিএসইসি চিঠিতে অনুরোধ করেছে। এক্ষেত্রে গত ১০ ফেব্রুয়ারির এবং ২৮ জুনের বিনিয়োগের তথ্য জানানোর জন্য বলা হয়েছে।
আরও পড়ুন






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














