ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-০৬ ১২:৪১:০১
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। গত রোববার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্র মতে, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস বিএমআরই প্রকল্পে ১৬ কোটি টাকা বিনিয়োগ করবে।কোম্পানিটির বিএমআরই প্রকল্পের আওতায় রয়েছে ব্যালান্সিং, মডার্নাইজিং, রিহ্যাবিলিয়েশন এবং এক্সপানশন।
সূত্র জানায়, কোম্পানিটি কারখানায় নতুন মেশিনারিজ স্থাপন করবে নিজস্ব অর্থায়ন এবং ব্যাংক ঋণ নিয়ে। কারখানা আধুনিকায়নের পরেও উৎপাদন ক্ষমতা একই থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














