যুবলীগের চেয়ারম্যান ও সম্পাদকের আহ্বানে শরীয়তপুরে ২৪ ঘন্টা টেলি মেডিসিন সেবা
:: প্রকাশ: ২০২০-০৭-২০ ১১:২২:৩২
করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী মানুষের জন্য জরুরি টেলি মেডিসিন সেবা ২৪ ঘন্টা অব্যাহত রেখেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে প্রধান সমন্বয়ক কারী শরীয়তপুর জেলার সন্তান ডা. মোঃ হেলাল উদ্দিন , সমন্বয়ক ডা.খালেদ শওকত আলীসহ ৯০ জন চিকিৎসক টেলিফোনে জরুরি সেবা দিয়ে যাচ্ছেন।
গত (১৬ এপ্রিল) থেকে চিকিৎসকদের নাম ও মোবাইলসহ বিস্তারিত প্রকাশ করেছে কেন্দ্রীয় যুবলীগ। দেশের যে কোন স্থান হতে প্রকাশিত নাম্বারে ফোন করে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেয়া যাবে। সমন্বয় করে ২৪ ঘন্টা সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন চিকিৎসকগন।
প্রধান সমন্বয়কারী ডা. মোঃ হেলাল উদ্দিন মোবাইল 01819275212 ও ডা. খালেদ শওকত আলী +8801755577589 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে সেবা ও চিকিৎসকদের তথ্য ।
জানতে চাইলে প্রধান সমন্বয়কী ডা. মোঃ হেলাল উদ্দিন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে ইতিমধ্যেই করোকালীন সময়ে নানা মানবিক কাজ এবং কর্মসূচির মাধ্যমে মানবিক যুব লীগে পরিণত হয়েছে। তারই অংশ হিসেবে একটি টেলিমেডিসিন সার্ভিস চালু করা হয়েছে।
তিনি বলেন, ১০ এপ্রিল থেকে আমরা এটি চালু করি ৯০ জন চিকিৎসকের সমন্বয় আমরা পুরো ২৪ ঘন্টা কে ৬ টি ভাগে ভাগ করেছি এবং প্রতিভাগে ১০ থেকে ১৫ জন চিকিৎসক নিয়মিত সারা বাংলাদেশের করোনা আক্রান্ত এবং অনন্য রোগীদের কাছ থেকে টেলিফোনে তাদের পরামর্শ সেবা দিয়ে থাকি। অর্থাৎ যখন এই প্রান্ত থেকে যেই ফোন করুক না কেন আমরা তাকে করোনা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ফোন করলে তাকে সংশ্লিষ্টতা নিকটবর্তী হাসপাতালে ভর্তি তরকার হলে আমাদের সারা বাংলাদেশের যুবলীগের নেটওয়ার্ক আছে আমরা তাদের মাধ্যমেও ব্যবস্থা করে থাকি।
যারা ঘরে বসেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে সেই পরামর্শ দেই এবং কোন অবস্থায় কখন হাসপাতালে যেতে হবে অথবা কাদেরকে যেতে হবে না সেই বিষয়টি বলি। আপনি জানেন ঢাকা শহরের মধ্যে ইতোমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ও আওয়ামী যুবলীগের সভাপতি এবং আমরা কাজ করে যাচ্ছি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














