বীর উত্তম সি আর দত্তের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৫ ১২:৪১:১৬
৭১’র মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী এক শোকবার্তায় তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান সি আর দত্ত। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
গত বৃহস্পতিবার নিজ বাসভবনের বাথরুমে পড়ে যান সি আর দত্ত। এতে তার পা ভেঙে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। আজ সকালে তার মৃত্যু হয়।
চিত্ত রঞ্জন দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














