রাসেলকে আরো ২০ লাখ টাকা দেবে গ্রিন লাইন কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-০১ ১৬:৪১:২৭
দু’বছর আগে রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে আরও ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ।
বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচাপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার গ্রিন লাইন পরিবহনের সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত দেন।
রাসেল সরকারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার প্রশ্নে এর আগে হাইকোর্ট যে রুল জারি করেছিলেন, তার নিষ্পত্তি করেই এ রায় এলো।
সানবিডি/নাজমুল/০৪:৪০/০১.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














