২৭ অক্টোবর ব্লগার ওয়াশিক হত্যা মামলার রায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-০৪ ১৬:২২:১৩


আগামী ২৭ অক্টোবর ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার মামলার রায় ঘোষণার জন্য  দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) এ মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রায়ের এই দিন ঠিক করে দেন।

২০১৫ সালের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। এর পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদ্রাসাছাত্রকে আটক করে।

আর সাইফুলকে হত্যাকাণ্ডের কয়েক দিন আগেই ধারাল অস্ত্রসহ যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করার কারণে ওয়াশিককে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফ স্বীকার করেছে।

সানবিডি/নাজমুল/০৪:২২/০৪.১০.২০২০