খালাস চেয়ে মিন্নির আপিল আবেদন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-০৬ ১৭:০৯:০২
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মিন্নির অন্যতম আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম। আপিল আবেদনটির ওপর আদালতে আইনজীবী জেড আই খান পান্না শুনানি করবেন বলে জানান মাক্কিয়া ফাতেমা ইসলাম।
সানবিডি/নাজমুল/০৫:০৬/০৫.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














