আইকন টাওয়ার পরিদর্শন করলেন তুরস্কের রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-০৬ ১৮:২০:৪৫
এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিমের আমন্ত্রণে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই-এর নতুন সংস্কারকৃত আইকন টাওয়ার পরিদর্শন করেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
পরিদর্শন কালে তারা বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোঃ মুনতাকিম আশরাফ, এফবিসিসিআই-এর সহ-সভাপতি ও সিআইপি রেজাউল করিম রেজনু, এফবিসিসিআই-এর পরিচালক মুনির হোসেন এবং তুরস্কের দূতাবাসের বাণিজ্যিক উপদেষ্টা কেনান কালাইসি।
সানবিডি/নাজমুল/০৬:১৯/০৫.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














