শপথ নিলেন পাবনা-৪ আসনের এমপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-০৭ ১৪:৩৭:৫০


শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে পাবনা-৪ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত সাংসদ  মো. নুরুজ্জামান বিশ্বাস।

বুধবার ৭ অক্টোবর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ পাঠ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি এমপি উপস্থিত ছিলেন।

এছাড়া নব-নির্বাচিত সংসদ সদস্যের স্ত্রী মোসাম্মৎ রোকেয়া জামানও উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নুরুজ্জামান বিশ্বাস শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য,গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে ২৬ সেপ্টেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

সানবিডি/নাজমুল/০২:৩৭/০৭.১০.২০২০