সাভারে দুই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ ভিডিও ফাঁস: আটক ৪
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-০৭ ১৬:১৪:৩৫
ঢাকার সাভারের আশুলিয়ায় বন্ধুর সাথে বেড়াতে গিয়ে দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রায় ৩৬ দিন পর ভিডিও ফাঁস হলে প্রশাসনের নজরে আসে। পরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দলনেতাসহ ৪ জনকে আটক করে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, আগের রাতে আশুলিয়ার ভাদাইল ও নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন- সারুফ, জাকির, রাকিব ও ডায়মন আলামিন। তারা ভাদাইল এলাকায় বসবাস করে।
পুলিশ জানায়, দলনেতা সারুফকে খুলনা থেকে আটক করা হয়েছে। রাকিব ভাদাইল এলাকায় মাঝে মধ্যে শাক বিক্রি করে; বাকিরা শিক্ষার্থী। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
থানার পরিদর্শক বলেন, “গত ৩০ অগাস্ট আশুলিয়ার ভাদাইলের পবনারটেক এলাকায় প্রতিবেশী দুই তরুণকে নিয়ে দুই কিশোরী বান্ধবী পাশের গুলিয়ারচক এলাকায় বেড়াতে যায়। সেখানে কিশোর গ্যাং সারুফের নেতৃত্বে ১০ থেকে ১২ জন দুই তরুণকে মারধর করে তাড়িয়ে দেয়। পরে দুই কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ করে।
ঘটনাটি সারুফের বাবা আকরাম হোসেন টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এদিকে তাদের হুমকিতে ভয়ে এক কিশোরী নিজ গ্রামে চলে যায়।”
ওই কিশোরীদের সঙ্গে বেড়াতে যাওয়া এক তরুণ সাংবাদিকদের বলেন, আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতো তাদের দুই বান্ধবী। ৩৬ দিন আগে তাদের নিয়ে ভাদাইলের গুলিয়ারচক এলাকায় বেড়াতে যায়।
এ সময় তাদের চারপাশ দিয়ে ১০ থেকে ১২ জন ছেলে ঘিরে ফেলে মেয়েদের সঙ্গে কি সম্পর্ক জানতে চায়।
তিনি বলেন, “তারা আত্বীয় পরিচয় দিলেও তারা কোন কিছু শুনতে না চেয়ে এক পর্যায়ে মারধর করে দুই জনকে তাড়িয়ে দেয় ও কাউকে এই ঘটনা বললে মেরে ফেরার হুমকি দেয়। তবে কিশোরীদের আটকে রাখে। পরে কি হয়েছে তাদের জানতে পারেনি। তবে ভিডিও ফাঁস হওয়ার বিষয়টি পরে জানতে পারি।”
আটক জাকিরের বাবা আনসার আলী বলেন, “সারুফের বাবা আকরাম হোসেনের মাধ্যমে জানতে পারি আমার ছেলে জাকিরসহ কয়েক ধর্ষণের ঘটনায় জড়িত। বিষয়টি চামাচাপা দিতে আমার থেকে সাড়ে ৮ হাজার টাকা আকরাম হোসেনকে দেই ।”
জিয়াউল বলেন, “কিশোর গ্যাং এর নিজেদের দ্বন্ধের জেরে ভিডিও ফাঁস কেরা হয় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ওই ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। এ ঘটনায় এক কিশোরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হামলার শিকার দুই তরুণকে শনাক্ত করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
সানবিডি/নাজমুল/০৪:১৪/০৭.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














