ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে নারী আইনজীবীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-০৮ ১২:২৫:১৯


ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করার দাবিতে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সুপ্রিম কোর্টের নারী আইনজীবীরা।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর সংশ্লিষ্টদের কাছে এ স্মারকলিপি দেন সুপ্রিম কোর্টের সাধারণ নারী আইনজীবীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইনজীবী জেসমিন সুলতানা গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।

স্মারকলিপিতে নারী আইনজীবীরা বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ সংশোধন করে ২০০৩-এর আওতাধীন ধর্ষণ মামলাসমূহ দ্রুতবিচার আইনের আওতায় আনা হোক এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে ফাঁসি দেয়া হোক।

এর আগে বুধবার বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে নারী আইনজীবীরা মানববন্ধন করেন।

 

সানবিডি/নাজমুল/১২:২৪:০৮.১০.২০২০