গার্হস্থ্য অর্থনীতি কলেজের সব ধরনের ফি পরিশোধ করা যাবে বিকাশে
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-০৮ ১৬:১৩:১৮
বিকাশের মাধ্যমে প্রায় ২ হাজার শিক্ষার্থীকে সব ধরনের ফি পরিশোধের সুযোগ করে দিতে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ এবং ব্র্যাক ব্যাংকের সাথে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ।
শিক্ষার্থীরা বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা কলেজের ওয়েবসাইটে বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তাদের ফি প্রদান করতে পারবেন।
সেবাটি চালু করতে গার্হস্থ্য অর্থনীতি কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গার্হস্থ্য অর্থনীতি কলেজের চেয়ারম্যান প্রফেসর এম আনোয়ার হোসেন, ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রেফাত উল্লাহ খান এবং বিকাশের হেড অব লিগ্যাল এবং কোম্পানি সেক্রেটারি এম মাজেদুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সানবিডি/নাজমুল/০৪:১২/০৮.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














