আবরার ফাহাদ হত্যা মামলায় দুজনের সাক্ষ্যগ্রহণ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-০৮ ১৬:৩৪:২৫


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় দুজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার রেকর্ডিং কর্মকর্তা পুলিশ পরিদর্শক সোহরাব হোসেন ও ক্যান্টিন বয় জনি সাক্ষ্য দেন। বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার পর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। এ নিয়ে মামলার বাদীসহ চারজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

এদিন মামলায় গ্রেফতার ২২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাদের ফের কারাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ মামলার তিন আসামি পলাতক রয়েছেন।।

 

সানবিডি/নাজমুল/০৪:৩৪/০৮.১০.২০২০