ধর্ষকদের মৃত্যুদন্ডের বিধান রেখে আইন হবে: মোজাম্মেল হক
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-০৮ ২০:১৩:১৮
অতীতে গুরুতর অপরাধ ধর্ষণ আইনে মৃত্যুদন্ডের বিধান ছিল না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।তিনি বলেন এখন নতুন আইন করে ধর্ষণকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হবে। সেই সাথে এসব জঘন্য অপরাধের জন্য দ্রুত বিচার আইনে বিচার করে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে। গত দুই মাস যাবৎ সমাজে ধর্ষণ, হত্যা অসহনীয় অবস্থায় বেড়েছে। এই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন আইন করে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করার।
আজ বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপনের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, অতীতে দেখা গেছে এ ধরনের ঘটনা ঘটলে আসামি ধরা পড়ত না। বর্তমানে যতগুলো ঘটনা ঘটেছে সব আসামিকেই ধরা হয়েছে। সাথে সাথে সেই সমস্ত আসামিদের বিচারের আওতায় আনা হয়েছে। যাতে আমরা দ্রুত এই সমস্ত ধর্ষণকারী, মাদককারীদের বিচার করে মানুষের মনে শান্তি দিতে পারি।
সানবিডি/এনজে/৮:১১/৮.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













