শাহবাগ অবরোধ করেছে মুক্তিযু্দ্ধ মঞ্চের নেতাকর্মীরা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১০ ১৯:০১:১০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্রী ধর্ষণ’মামলায় অভিযুক্ত আসামী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ সকল ধর্ষকদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে শাহবাগে অবরোধ করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। আজ শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। তারা সড়কে অবস্থান নেওয়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ধর্ষণ মামলার অভিযোগে ডাকসুর সাবেক ভিপিসহ সব ধর্ষককে গ্রেফতার, মুজিব কোটে আগুন দেওয়া, প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো ও কটূক্তিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
সানবিডি/এনজে/৭:০০/১০.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













