ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১১ ১৬:৫৩:৫২


 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী’আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীদআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব এ আলম এর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুল হুদা এবং মোঃ শামসুদ্দোহা। ব্যাংকের কুমিল্লা জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

 

সানবিডি/নাজমুল/০৪.৫২/১১.১০.২০২০