১০৪ প্রবাসীকে ক্ষতিপূরণ দেবে ফ্লাই দুবাই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১২ ০৮:৫৩:৩১
১০৪ প্রবাসী বাংলাদেশিকে সংযুক্ত আমিরাত সরকারের ইমিগ্রেশন পলিসি না মেনেই বোর্ডিং পাশ দিয়ে দুবাই নিয়ে যায় ফ্লাই দুবাই। এরপর সেখান থেকে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠায় দুবাই ইমিগ্রেশন পুলিশ।
এমন গাফিলতি করারা কারণে ওই প্রবাসী বাংলাদেশিদের ক্ষতিপূরণ দেবে ফ্লাই দুবাই। সবার টিকিটের টাকা ফেরতসহ আনুষঙ্গিক খরচ বাবদ অতিরিক্ত ৩৫০০ টাকা দেবে বিমান সংস্থাটি।
রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান ফ্লাই দুবাইকে এই ক্ষতিপূরণ দিতে বাধ্য করেন।
সানবিডি/এনজে/৮:৫২/১০.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














