পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-১২ ১৪:৫৭:৫৪


নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এদিকে অস্ত্র আইনের আরেক ধারায় তাদের ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুই ধারার কারাদণ্ড একই সঙ্গে চলবে বলে আদেশে উল্লেখ করেছেন বিচারক।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

সানবিডি/নাজমুল/০২:৫৭/১২.১০.২০২০