ইউসিবি তাকওয়ার আনুষ্ঠনিক যাত্রা শুরু
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১২ ১৮:৪৯:০২
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ইসলামিক ব্যাংকিং সেবা, ইউসিবি তাকওয়া এর আনুষ্ঠানিক যাত্রা শুরু।
সোমবার (১২ অক্টোবর) ইউসিবি তাকওয়া এর আনুষ্ঠনিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। শরিয়া নীতিমালার মধ্যে সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
অন্যান্যদের মধ্যে ইউসিবি’র ভাইস চেয়ারম্যান ও শরিয়া সুপারভাইসরি কমিটির চেয়ারম্যান বজল আহমেদ; ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, ইউসিবির পরিচালক বশির আহমেদ, ইউসিবি এর ব্যবস্থাপনা পরিচালক ও শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য মোহম্মদ শওকত জামিল, শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য প্রফেসর এ এফ এম আকবর হোসেন, শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য ড কে এম সাইফুল ইসলাম খান; শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য ড মোহাম্মাদ নাসির উদ্দিন (আজহারি), শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য ড মোহাম্মদ মানজুরুর রহমান সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
সানবিডি/নাজমুল/০৫:১৫/১২.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














