ত্রিশালে সেনাবাহিনীর এএসপিটিএস কমপ্লেক্স উদ্বোধন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১৩ ১৯:০৬:৫৩
ময়মনসিংহ জেলার ত্রিশালে সামরিক প্রশিক্ষণ এলাকায় আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস (এএসপিটিএস)-এর নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে সুইচ টিপে ও কেক কেটে এএসপিটিএস-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বাংলাদেশ সেনাবাহিনীর শারীরিক ও ক্রীড়া বিষয়ক একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান এএসপিটিএস। বাংলাদেশ সেনাবাহিনীর শারীরিক প্রশিক্ষণ ও ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি গত ১৯৭৯ সালের ২৫ মে এএসপিটিএস রাজশাহী সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৯ সালের ৪ ডিসেম্বর এএসপিটিএস ঢাকা সেনানিবাসে আর্মি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় স্থানান্তরিত হয়। এএসপিটিএস প্রতিবছর শারীরিক ও ক্রীড়া বিষয়ক বিভিন্ন প্রকার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও অন্যান্য আধাসামরিক বাহিনীর সদস্যদের শারীরিক ক্রীড়া বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ প্রশিক্ষক তৈরি করে থাকে।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে সেনা প্রধান বলেন, ‘এখানে সেনা সদস্যদের ফিটনেস ও খেলাধুলায় পারদর্শী করার জন্য দক্ষ প্রশিক্ষক তৈরি করা হবে। এএসপিটিএস দেশীয় প্রশিক্ষনার্থী ছাড়াও বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীদেরও প্রশিক্ষণ প্রদান করে থাকে।’
সানবিডি/এনজে/৭:০৪/১০.১৩.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













