ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৪ ১৫:১৮:০১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিবি নুরুল হক নুরুর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাবির অনশনরত সেই শিক্ষার্থী। তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
এই শিক্ষার্থী এর আগে নুরুসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন।
এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান।
এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শামিম আল মামুন।
এই মামলার এজাহারে বলা হয়েছে, ১২ অক্টোবর দুপুর আনুমানিক আড়াইটার সময় নুর তার ফেসবুক আইডি থেকে বাদীকে চরিত্রহীন বলে স্ট্যাটাস দেয়। যা একটি মেয়ের জন্য খুবই অপমানজনক। আসামি ফেসবুক লাইভে এসে এরকম কথা বলায় বাদীর সুনাম নষ্ট ও মানহানি হয়। যা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)/ক, ২৯(১) ও ৩১(২) ধারায় অপরাধযোগ্য।
সানবিডি/এনজে/৩:১৭/১০.১৪.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













