মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮ এ দারুণ অফার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৫ ১৪:০৬:১৪
শুরু হলো মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৮। বরাবরের মতো এই সিজনেও ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। সিজন ৮ এ মার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলে ক্রেতাদের জন্য রয়েছে শত শত নতুন ফ্রিজ, টিভি, এসি ও হোম অ্যাপ্লায়েন্স ফ্রি পাওয়ার সুযোগ। রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীতে মার্সেল করপোরেট অফিসে ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৮ এর ডিক্লারেশন প্রোগ্রামে এসব সুবিধা ঘোষণা করা হয়। অক্টোবরের ১৫ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ক্রেতারা এসব সুবিধা পাবেন।
ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, ব্র্যান্ড এ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান ও হেড অব সেলস ড. সাখাওয়াৎ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মো. ফিরোজ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মোহাম্মদ রায়হান, আরিফুল আম্বিয়া ও ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিসুর রহমান মল্লিক, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, হোম আপ্লায়েন্সের সিইও আল ইমরান, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম, ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন ও ফারুক আজম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস, অ্যাডিশনাল ডিরেক্টর অগাস্টিন সুজন, ডিজিটাল ক্যাম্পেইনের কো-অর্ডিনেটর নাজমুল হোসাইন ইভান প্রমূখ।
সানবিডি/নাজমুল/০২:০৫/১৫.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














