সুনামগঞ্জে ৩০ কেজি বিষাক্ত পিরানহা জব্দ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৫ ১৮:২৩:৪০
সুনামগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি বিষাক্ত পিরানহা মাছ জব্দ করা হয়েছে।বিষাক্ত এই মাছগুলো বিক্রি নিষিদ্ধ।জব্দ করা এই মাছগুলো পরে মাটিতে পুঁতে ফেলা হয়।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সুনামগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান পৌর শহরের ষোলঘর এলাকায় অভিযান চালিলে এসব মাছ জব্দ করেন। তবে মাছ ব্যবসায়ী পালিয়ে যান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান বলেন, সকালে ষোলঘর বাজারে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
এ সময় তিনি বলেন, অভিযানের খবর পেয়ে ব্যবসায়ী মাছগুলো রেখে পালিয়ে যান। আমরা মাছগুলোকে লবণ দিয়ে মাটির নিচে পুঁতে দিয়েছি। কারণ এসব মাছ বিষাক্ত।
সানবিডি/এনজে/৬:২৩/১০.১৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













